১. নিজে আদর্শ হয়ে উঠুন
যেকোনো পরিস্থিতিতে শিশুর প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে ইতিবাচকভাবে সাড়া দিন। শিশু যখন নিজে দেখে এই আচরণ কাজ করে, তখন সে এটি আত্মস্থ করে আর আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করে।
২. নিজে খুঁজে দেখতে দিন
শিশুকে স্বাধীনভাবে চারপাশ খুঁজে দেখতে দিন, নিজে নিজে বিষয়গুলো বুঝতে আর নিজের সমস্যা সমাধান করতে দিন। এতে নিজের সামর্থ্যের ওপর তার আত্মবিশ্বাস বাড়ে।
ছোটখাটো সব বিষয়ে নিয়ন্ত্রণ করলে তার আত্মবিশ্বাসে প্রভাব পড়তে পারে। তবে নিরাপত্তার জন্য সবসময় দূর থেকে নজর রাখুন!
৩. বেছে নেওয়ার সুযোগ দিন
শিশুর হয়ে আপনি বেছে দেবেন না, ঠিক হোক বা ভুল, তাকে নিজে বেছে নিতে দিন। এতে সিদ্ধান্ত নেওয়ার সময় সে আরও ভেবেচিন্তে কাজ করতে শেখে।
৪. চেষ্টা করে, ভুল করে শেখা
অতিরিক্ত আগলে রেখে ব্যর্থতার ধারণা থেকে তাকে দূরে রাখবেন না। সফল না হওয়া পর্যন্ত চেষ্টা করতে দিন, এভাবেই সে নতুন জিনিস শেখে আর তাতে আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
আর ফলাফল যা-ই হোক, শিশুর চেষ্টার জন্য সবসময় আন্তরিকভাবে প্রশংসা করুন।
৫. অপূর্ণতাকে মেনে নিন
অপূর্ণতা যে একদম স্বাভাবিক, তা মনে করিয়ে দিলে নিজের দুর্বলতা নিয়ে তার হীনম্মন্যতা কমে।
৬. ভালোবাসা অনুভব করান
শিশু যেন সবসময় অনুভব করে সে ভালোবাসার মানুষ। তার দুষ্টুমি বা কান্নাকাটির সময়ও এই অনুভূতি যেন ফিকে না হয়। কী সমস্যা হয়েছে বুঝতে না পারলে আগে শিশুর সাথে মনের সংযোগ তৈরির চেষ্টা করুন, সেটাও ভালোবাসারই একটি রূপ।
যেকোনো অবস্থায় ভালোবাসা দেখালে শিশুর আত্মমর্যাদা বাড়ে, আর নিজেকে নিয়ে সন্দেহ, হতাশা, এমনকি পরিচয়-সংকটের মতো জটিল সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য হয়।



